9 November 2026, 06:51 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

৭ দফা দাবিতে জামায়াতের তৃতীয় লং মার্চ শনিবার

Source: Sarabangla / Politics

সংবাদ থেকে

ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) তৃতীয় দফায় লং মার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় জোট। ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচিতে দেড় হাজারের মতো গাড়ি যুক্ত হওয়ার আশা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।

তিনি বলেন, ১১ দলীয় জোটের প্রতিটি শরিক দল নিজ নিজ উদ্যোগে লং মার্চ সফল করার প্রস্তুতি নিচ্ছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম ও রংপুরে লং মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। এবার খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending