ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
Source: TechZoom / Technology

সংবাদ থেকে
অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক প্রো ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা নিয়ে এসেছে। তবে এই ফিচারটি নিয়ে একটি পুরোনো উদ্বেগও সামনে এসেছে তা হলো স্ক্রিনে আঙুলের ছাপ পড়ার সমস্যা।
২৮ অক্টোবর CNET-এ প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে লেখক জেফ কার্লসন প্রশ্ন তুলেছেন, ম্যাকবুক প্রো-এর ডিসপ্লেতে সরাসরি ট্যাপ ও সোয়াইপ করার সুবিধা কি স্ক্রিন পরিষ্কার রাখার বাড়তি ঝামেলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে?
আগের ম্যাকবুক মডেলগুলোর তুলনায় নতুন ডিভাইসটিতে ব্যবহারকারীরা আইফোন বা আইপ্যাডের মতো সরাসরি স্ক্রিনে স্পর্শ করে কাজ করতে পারবেন। তবে কার্লসনের মতে, ল্যাপটপের স্বাভাবিক ব্যবহারেও ডিসপ্লেতে আঙুলের তেলতেলে দাগ পড়তে পারে।
Original report: TechZoom
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗