দুই দফা বৃদ্ধির পর কমল সোনার দাম

সংবাদ থেকে
টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা কমেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবারই প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৬৩৩ টাকা। তবে এক দিনের ব্যবধানে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
