বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর আলোকস্বল্পতায় খেলা শেষ

সংবাদ থেকে
প্রথম দুই দিনের মতো আজ তৃতীয় দিনেও আলোকস্বল্পতার কারণে মিরপুর টেস্টে আগেভাগে খেলা শেষ করতে হয়েছে আম্পায়ারদের। আগেভাগে খেলা শেষ হওয়ার আগে আবারও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্পিনে রীতিমতো ধুঁকছে। ৫৩ রানেই ষষ্ঠ উইকেট হারানো বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে।
ফলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ১০৬। হাতে আছে আর চার উইকেট। মুমিনুল হকের মাথায় বলের আঘাত পাওয়ায় তার জায়গায় কনকাশন সাব জাকের আলী দিন শেষে অপরাজিত ১৮ রানে। স্পিনার নাঈম হাসানও অপরাজিত ১৮ রানে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামা বাংলাদেশ সেভাবে কখনো দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তানজিদ হাসান তামিম, ফিরেছেন শূন্য রানে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




