নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব

সংবাদ থেকে
ঢাকার ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি হকারদের জীবিকা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনা মডেল চালুর প্রস্তাব দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, শুধু হকার উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব নয়; এর সঙ্গে জড়িত চাঁদাবাজির অর্থনীতি বন্ধ এবং হকারদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এ প্রস্তাবের কথা জানান।
তিনি বলেন, ঢাকার ফুটপাত ঘিরে গড়ে উঠেছে বিশাল চাঁদাবাজির অর্থনীতি। ২০১৬ সালে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক গবেষণায় ঢাকায় ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজির বার্ষিক পরিমাণ প্রায় ১ হাজার ৮২৫ কোটি টাকা অনুমান করা হয়েছিল। অন্যদিকে, ২০২৪ সালে হকার্স ফেডারেশনের হিসাব অনুযায়ী, এ পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



