ছাত্রদলের ৫ কিমি ম্যারাথন রান অনুষ্ঠিত

সংবাদ থেকে
মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: তরুণ সমাজকে শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা দিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন রান’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে উৎসবমুখর পরিবেশে ম্যারাথনটি শুরু হয়। পথপরিক্রমায় গোবিন্দগঞ্জ ও শিমুলতলি বাজার অতিক্রম করে পুনরায় ক্যাম্পাসে এসে দৌড় শেষ হয়। জাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬০ জন শিক্ষার্থী অংশ নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস জুড়েই ছিল উৎসবের আমেজ।
প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে-দুই ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ট্রফি ও বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া নিবন্ধিত সব প্রতিযোগীকে টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদপত্র, খাবার, পানীয় ও স্মারক ছবি উপহার দেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে পুরো রুটে ছিল নিরাপত্তা ব্যবস্থা, অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা এবং পরিবহন সুবিধা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



