7 November 2026, 20:12 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রধান (৭৫)আজ শুক্রবার (৩০ অক্টোবর)দুপুর পোনে ১ টায় মতলবের নিজস্ব বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসৎ আত্মীয় স্বজন, সহযোদ্ধা ও গুনীগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে,তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শক্রমে মতলব ( ১নং ব্রীজ সংলগ্ন) এর নিজস্ব বাসায় চিকিৎসাধীন ছিলেন।

তাঁর গ্রামের বাড়ী মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর বাইশপুরে। ওনার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,সাংবাদিক ও সকল পেশার লোকজন ছুটে যান বাসায় দেখার জন্য।

মরহুম নুরুল ইসলাম নুরু প্রধানের ভাতীজা মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু জানান,আজ শুক্রবার বাদ আছর মতলব নিউ হোস্টেল মাঠে ওনার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন ভূইয়া , মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল,মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, মুক্তিযোদ্ধো সংসদের ডেপুটি কমান্ডার বশির উলাহ সরকারএবং মরহুমের ভাতীজা মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু। পরে নামাজে জানাজায় ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending