শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে জাল সনদ-ঘুষের অভিযোগ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: শিক্ষকদের দাবি-দাওয়ার আন্দোলনের মাধ্যমে শিক্ষক নেতা হিসেবে পরিচিতি পাওয়া দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জাল সনদে চাকরি, ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জারি করা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কিন্তু তদন্ত কমিটি গঠন হতেই সারা দেশের সব জেলা ও উপজেলায় একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। একই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করা হবে।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ। তিনি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


