৭ নভেম্বর ২০২৬, ০২:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান : জরিমানা

সূত্র: Pirojpur Kantho / বাংলাদেশ

সংবাদ থেকে

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত অবৈধ দখলমুক্ত ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারজনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার কাউখালী দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ (১) (ট) ধারায় তিনজনকে মোট ৬ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

মূল প্রতিবেদন: Pirojpur Kantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর