৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মানুষের অধিকার রক্ষা, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অপরিসীম ভূমিকা পালন করতে হবে : মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ২৩:৪৫

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

মানুষের অধিকার রক্ষা, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অপরিসীম ভূমিকা পালন করতে হবে : মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

· বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি-চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামীর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। রুকন ভাইদের নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতি কাজের পরিধি আরও বাড়াতে হবে। তিনি বলেন, সংগঠনের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পরামর্শের ভিত্তিতে সংগঠনের কাজ পরিচালনা করলে আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের সাথে থাকবে। জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে (রুকন) হতে হবে অসহায় নিপীড়িত মানুষের সেবা এবং দেশের যেকোনো বিপদে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে দারসুল কুরআন থেকে পেশ করেন ডক্টর আবুল রুবাবা। খুলনা সদর থানা সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা সদর থানার সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, ওলামা বিভাগীয় সেক্রেটারি ডা. হাফেজ সাইফুল্লাহ মানসুর, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, থানা কর্ম পরিষদ সদস্য ও ২৪ নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুল হাসান জিকো, থানা মজলিসে শূরা সদস্য মুজিবুল হক, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, ২৭ নং ওয়ার্ডের আমীর শহিদুল ইসলাম, ৩১ নং ওয়ার্ডের আমীর নুরু হোসেন বাবুল, ২৮ নং ওয়ার্ডের আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২১ নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল আল মামুন, ৩০ নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলিমুল হক মিরাজ, ২৯ নং ওয়ার্ডের সেক্রেটারি জুবায়ের শেখ জুয়েল, ২৮ নং ওয়ার্ড সেক্রেটারি প্রভাষক সিরাজুল ইসলাম প্রমুখ। এতে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন।

সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রুকনদের আরও বেশি দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেন, সংগঠনের রুকন এই ইসলামী আন্দোলনের মূল ভিত্তি ও চালিকাশক্তি। আপনাদের ঐকান্তিক ত্যাগ, ইখলাস এবং নিরলস মেহনতের ওপরই আমাদের এই সংগঠনের ইমারত দাঁড়িয়ে রয়েছে। একজন রুকনের দায়িত্ব কেবল সাধারণ কর্মী বা সমর্থকদের মতো নয়। রুকন হওয়ার অর্থ হলো আল্লাহর সাথে একটি সুদৃঢ় ওয়াদা বা বাইয়াতে আবদ্ধ হওয়া। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে, তারা যেন পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করে এবং নিজেদের জীবনকে তাঁর সন্তুষ্টির মাপে গড়ে তোলে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যে সুমহান আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার পবিত্র দায়িত্ব আজ আমাদের কাঁধে অর্পিত হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ