পতিত ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে: নাহিদ

সংবাদ থেকে
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। কিন্তু এখন দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে। পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার—দুজনকেই পরাজিত করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতারা ঢাকার বিভিন্ন প্রান্তে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেছেন। মানুষ তাদের নানা সমস্যার কথা জানিয়েছেন। মানুষের বাসায় গ্যাস নেই, দ্রব্যমূল্য বেড়েছে, সন্ত্রাস ও রাহাজানিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে রয়েছেন। বিদ্যুৎ ও গ্যাসের সংকটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
