রাজবাড়ীতে খানকা শরীফে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা, বাবুর্চি নিহত
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফের রন্ধনশালায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির হামলায় মো. ফজর আলী (৭০) নামের এক বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় সোনাভান বিবি নামে তার এক সহকারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত ফজর আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খানকা শরীফের বাবুর্চি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আহত সোনাভান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



