৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মদন থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মদন থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) থানা কম্পাউন্ডে পৌঁছালে পুলিশ সুপারকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মদন থানার পুলিশ সদস্যবৃন্দ।

​পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও রেকর্ডপত্র নিবিড়ভাবে খতিয়ে দেখেন। এর মধ্যে ছিল—সাধারণ ডায়েরি (জিডি), এফআইআর রেজিস্টার, মালখানার মালামাল রক্ষণাবেক্ষণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা।

​পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে এবং থানায় এসে কেউ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর