6 November 2026, 20:24 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া (পাওয়ার স্টার্ট-আপ) শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান জাতীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়েরা থেকে বৃহস্পতিবার অনুমতি পাওয়ার পর শুক্রবার সকাল থেকে ইউনিট-১-এর স্টার্ট-আপ কার্যক্রম শুরু হয়। এরপরই বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ক্রমিক পরীক্ষা-নিরীক্ষা চালু করে রূপপুর কর্তৃপক্ষ। পারমাণবিক কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের সর্বাত্মক সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বায়েরা চেয়ারম্যান।

বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্রে অভ্যন্তরীণ ব্যবহারের পাশাপাশি সিস্টেমের খুঁটিনাটি ও টারবাইন পরীক্ষা করা হচ্ছে। মাহমুদুল হাসান বলেন, ‘উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছানোর পর দ্বিতীয় দফায় পরিদর্শন চালানো হবে। পরীক্ষা-নিরীক্ষায় সবকিছু ঠিকঠাক পাওয়া গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।’

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending