৭ নভেম্বর ২০২৬, ২০:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১ লাখ এতিম শিশুর দ্বীনি শিক্ষায় অনুদান দেবে সরকার: ডা. জাহিদ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রাম: দেশের আরো এক লাখ এতিম ও অসহায় শিশুর দ্বীনি শিক্ষায় সরকারি সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অসহায় ও এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার ১২০তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী জানান, বর্তমানে দেশের কয়েক লাখ এতিম শিক্ষার্থী সরকারি সহায়তা পাচ্ছে। এই কর্মসূচির পরিধি বাড়িয়ে নতুন করে আরো ১ লাখের বেশি শিক্ষার্থীকে যুক্ত করা হচ্ছে। পটিয়ার জিরি মাদরাসার এতিম শিক্ষার্থীরাও আগে থেকেই এই সুবিধা পেয়ে আসছে উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা আরো বৃদ্ধির আশ্বাস দেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর