কাপ্তাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে
রাঙামাটির কাপ্তাই উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. কাজল (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কাজল ওই এলাকার মো. কবির হোসেনের পুত্র।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ কাজল থানায় দেওয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






