২ নভেম্বর ২০২৬, ১৬:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ আজ

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি পুরোপুরি বন্ধসহ ৭ দফা দাবিতে আজ ৩১ অক্টোবর (শনিবার) ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে তৃতীয় দফা লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। প্রায় ৪২০ কিলোমিটার দীর্ঘ এই রাজনৈতিক সফর ও পথসভাকে কেন্দ্র করে খুলনাসহ গোটা দক্ষিণাঞ্চলে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। ১ হাজার যানবাহনের বিশাল বহর নিয়ে আয়োজিত এই কর্মসূচির খুলনা অংশে জনসমুদ্রের প্রত্যাশা করছেন আয়োজকেরা। বিশেষ করে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় ও ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভায় দেড় অর্ধলক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে বলে আশা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। ইতিম্রধ্যই প্রচার-প্রচারণা, তোরণ নির্মাণ ও স্বেচ্ছাসেবক মোতায়েনের মধ্য দিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে শুক্রবার বিকেলে শিববাড়ী মোড়ের পথসভার মঞ্চ পরিদর্শন এবং সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন লংমার্চ বাস্তবায়ন কমিটি খুলনার আহবায়ক ও মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, লংমার্চের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই পথসভা আমাদের গণদাবি আদায়ের আন্দোলনের এক নতুন অধ্যায় সূচনা করবে।

তিনি বলেন, খুলনার সাধারণ মানুষ সব সময়ই অন্যায় ও শোষণের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শনিবারের লংমার্চ ও ঐতিহাসিক বাবরী চত্বরের পথসভাকে শান্তিপূর্ণ ও স্মরণকালের অন্যতম সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত করতে আমরা সর্বস্তরের নগরীবাসীর সার্বিক সহযোগিতা ও উপস্থিত কামনা করছি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, জেলা সেক্রেটারি শহীদুল ইসলাম, এনসিপির মহানগরীর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফরিদ আহমেদ পাঠান, জাগপার মহানগর সভাপতি মো. রাশেদ খান, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট হানিফ উদ্দিন, লেবার পার্টির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, এবি পার্টির মহানগর সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জাগপার মহানগর সেক্রেটারি ইয়াসিন আরাফাত, জাগপার আবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৯টি সংবাদমাধ্যমে প্রকাশিত

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

৪টি সংবাদমাধ্যমে প্রকাশিত

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮টি সংবাদমাধ্যমে প্রকাশিত

‎সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত

৬টি সংবাদমাধ্যমে প্রকাশিত

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

৩টি সংবাদমাধ্যমে প্রকাশিত

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

৩টি সংবাদমাধ্যমে প্রকাশিত