খুলনায় রোটারি হেলথ ফেয়ারে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার : সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘রোটারি হেলথ ফেয়ার সিজন-৪’। রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের ২০টি রোটারি ক্লাবের যৌথ অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এ স্বাস্থ্য মেলায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও বিভিন্ন সহায়তা পেয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি স্কুল মাঠে এ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন রোটারি পাবলিক ইমেজের রিপসা টিমের সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান লুবনা আফরোজ। আয়োজনের কার্যক্রম পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
আয়োজক সূত্রে জানা যায়, ২০২১-২২ রোটারি বর্ষে প্রথমবারের মতো এ উদ্যোগের সূচনা হয়। পরপর তিনটি আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার চতুর্থবারের মতো এ স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার অন্যতম স্বাক্ষরধর্মী মানবিক প্রকল্প হিসেবে এটি পরিচালিত হচ্ছে। এবারের আয়োজনে খুলনার ১৪টি, ঢাকার চারটি, যশোরের একটি এবং বাগেরহাটের একটি ক্লাবসহ মোট ২০টি রোটারি ক্লাব অংশ নেয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



