গায়ক অন্তুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ, আদালতে চূড়ান্ত প্রতিবেদন
সংবাদ থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও গায়ক আবু জাহিদ ওরফে অন্তুর বিরুদ্ধে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ও মডেল জান্নাতুন তাজরি অরার করা শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও বিয়ের চাপ সৃষ্টির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি আবু জাহিদ অন্তুকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী জান্নাতুন তাজরি অরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তদন্ত কর্মকর্তা।
মামলার নথি অনুযায়ী, আবু জাহিদ ওরফে অন্তু পেশায় গায়ক, মডেল ও গিটার প্রশিক্ষক। বাদী জান্নাতুন তাজরি অরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। ২০২৫ সালে টিএসসিতে গিটার শেখার সূত্রে তাঁদের পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিচ্ছেদ হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗