6 November 2026, 01:17 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও: প্রতিমন্ত্রী

Source: Arthosuchak / Economy

সংবাদ থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের ফলাফল তুলে ধরে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সফরে বাংলাদেশকে উন্নয়ন সহায়তা অব্যাহত রাখা ও তা সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের সুযোগ বাড়ানোর বিষয়ে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতাকে পারস্পরিক কল্যাণকর অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারত্বে রূপান্তরের ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করেছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending