১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সংবাদ থেকে
ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন ধরনের ডিভাইস এনে আলোচনায় আসার পর এবার বড় পর্দার ট্যাবলেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং। প্রযুক্তিবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘kro’ (@kro_roe)-এর সাম্প্রতিক এক পোস্টে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি ১৭ ইঞ্চি ডিসপ্লের একটি ফোল্ডেবল ট্যাবলেট তৈরির কাজ শুরু করেছে।
প্রযুক্তি মহলে সম্ভাব্য ডিভাইসটি ‘গ্যালাক্সি জেড ট্যাব’ নামে পরিচিতি পাচ্ছে। তবে স্যামসাং এখনো এ ধরনের কোনো পণ্যের নাম, নকশা কিংবা বাজারে আনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ডিভাইসটিতে ইনওয়ার্ড-ফোল্ডিং ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। ভাঁজ করা অবস্থায় এর পর্দার আকার হবে প্রায় ৮ ইঞ্চি। আর পুরোপুরি খুললে সেটি ১৭ ইঞ্চির বড় ডিসপ্লেতে পরিণত হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



