১ নভেম্বর ২০২৬, ২১:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭)নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।শুক্রবার(৩০অক্টোবর) রাতে গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত জহিরুল ইসলাম দিঘীরপাড় এলাকার জালাল উদ্দীনের ছেলে।তিনি স্থানীয় গলাকাটা বাজারের কাঠ ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন।স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়।অন্যদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক ইলিয়াস ও তার দুই বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর