মাধবপুরে সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের কঙ্কাল উদ্ধার ॥ আটক ৪
Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নিখোঁজ হওয়ার তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামের এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ি থেকে তাঁর পচাগলা কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।
পুলিশ জানায়, নিহত মহব্বত আলী একই গ্রামের বিলাত আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন তথ্যের আদান-প্রদান করতেন। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন।
Original report: Habiganj Express
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗