১০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাহুবলে দুই হাজারের পান গাছ কর্তন ॥ ৫০ লাখ টাকার ক্ষতি

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের আলিয়াচড়া কাশিয়া পুঞ্জি এলাকায় ফারুক মিয়ার পান বাগানে দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়েছে। গত (২৯ অক্টোবর) বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে দুই হাজারেরও বেশি পানগাছ কেটে ফেলে। এতে বাগান মালিকের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পান বাগানটি দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন মালিক ফারুক মিয়া। গভীর রাতে দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। পানগাছ কেটে ফেলার ঘটনায় বাগান মালিক চরম হতাশা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রশাসনের কাছে দাবি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং তিগ্রস্ত বাগান মালিকের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব), হবিগঞ্জ জেলা শাখার একটি টিম ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শন করে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর