২ নভেম্বর ২০২৬, ১৮:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গাইবান্ধায় সড়ক জুড়ে অটোরিকশার নৈরাজ্য: বাড়ছে জনদুর্ভোগ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

গাইবান্ধা: শহরের মূল সড়ক থেকে শুরু করে অলিগলি, স্কুল-কলেজের সামনের সড়ক কিংবা হাট – বাজার সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। বেপরোয়া চলাচল, উল্টো পথে প্রবেশ, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং সড়কের ওপর অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত বাড়ছে যানজট। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এসব যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শহরবাসী।

স্থানীয়দের ভাষায়, ব্যাটারিচালিত অটোরিকশা এখন গাইবান্ধার সড়কে নতুন আতঙ্কের নাম। কেউ কেউ ব্যঙ্গ করে এসব যানকে ‘বাংলার টেসলা’ বলছেন। তবে নামের এই রসিকতার আড়ালে রয়েছে সড়কে শৃঙ্খলা ভঙ্গ, পথচারীদের নিরাপত্তাহীনতা এবং সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তি।

গাইবান্ধা পৌর শহরের ব্যস্ত সড়কগুলোতে প্রায়ই দেখা যায়, একাধিক অটোরিকশা পাশাপাশি চলাচল করছে। পেছন থেকে অন্য যানবাহন হর্ন দিলেও অনেকে সড়ক ছেড়ে দিতে চান না। আবার যাত্রী পাওয়ার আশায় মোড়ের ওপর কিংবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কোনো কোনো চালক একমুখী সড়কেও উলটো দিক দিয়ে প্রবেশ করছেন। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর