সাত দফা দাবিতে খুলনা অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

সংবাদ থেকে
গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা থেকে খুলনা বিভাগের উদ্দেশে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
সকাল ৭টায় সমাবেশ শুরু হলে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হন। সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে যাত্রা করে পদ্মা সেতু পেরিয়ে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে পথসভা করবে লংমার্চের বহর। প্রায় সাড়ে চার শ কিলোমিটারের এ কর্মসূচিতে ঢাকা থেকে ছয় শতাধিক গাড়ি অংশ নিয়েছে। পথে আরও দেড় হাজার গাড়ি বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। ১৯টি জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

