10 November 2026, 00:18 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে জনগণ: মঞ্জু

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ বিএনপিকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতা হারালে বিএনপিকেই সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনালগ্নে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনসহ সর্বস্তরে বৈষম্য দূরীকরণের সাত দফা দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়। শনিবার সকাল ৮টায় খুলনা-কুষ্টিয়া অভিমুখে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending