ফটিকছড়িতে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডের নার্সারি সড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না এবং তার চুল ছিল লম্বা।
তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসির জানান, শনিবার ভোরে স্থানীয় এক মাওলানা নার্সারি […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗