7 November 2026, 23:29 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বাসভাড়া বাড়ছে, দোহাজারীতে সব ট্রেন থামানোর দাবি

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

সড়কপথে বাসভাড়া বাড়ছে, বাড়ছে সাধারণ মানুষের যাতায়াতের খরচও। এমন পরিস্থিতিতে কম খরচে যাতায়াতের সুযোগ বাড়াতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী সব ট্রেনের দোহাজারী স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ পথে পাঁচ জোড়া ট্রেন চলাচল করলেও দোহাজারী স্টেশনে থামে মাত্র দুই জোড়া। ফলে চন্দনাইশ, সাতকানিয়া ও আশপাশের এলাকার যাত্রীরা বাকি তিন জোড়া ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের মতে, সব ট্রেনের যাত্রাবিরতি চালু হলে সড়কপথের ওপর চাপ কমার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের যাতায়াত আরও সাশ্রয়ী হবে।

প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মহানগর, কক্সবাজার, সৈকত, পর্যটক ও প্রবাল এক্সপ্রেসসহ পাঁচ জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চকরিয়া, সাতকানিয়া, দোহাজারী ও পটিয়া স্টেশনে মূলত সৈকত ও প্রবাল এক্সপ্রেস যাত্রাবিরতি দেয়। অন্যদিকে মহানগর, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসের মতো ট্রেনগুলো মধ্যবর্তী এসব স্টেশনে থামে না।

দোহাজারী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতির দাবি অবশ্য নতুন নয়। রেলপথটি চালুর পর থেকেই এ দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে দোহাজারী পৌরসভার সাবেক মেয়র লোকমান হাকিম ২০২৩ সালের ৮ নভেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending