চট্টগ্রাম বোর্ডে তিন কলেজে পাস করেনি কেউ, শতভাগ পাস মাত্র ছয়টিতে

সংবাদ থেকে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন তিনটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন কলেজের সংখ্যা ছিল পাঁচটি। অন্যদিকে, এবার শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে মাত্র ছয়টি কলেজ। গত বছর শতভাগ পাস করা কলেজের সংখ্যা ছিল আটটি। কলেজভিত্তিক ফলাফলে এবার অধিকাংশ প্রতিষ্ঠানের চিত্রও হতাশাজনক। বোর্ডের ১৫৫টি কলেজে পাসের হার ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার বোর্ডের অধীন ২৮৩টি কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিনটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল পাঁচটি।
এবার শতভাগ পাস করেছে ছয়টি কলেজ। গত বছর এ সংখ্যা ছিল আটটি। পাসের হার শূন্যের বেশি থেকে ১০ শতাংশ পর্যন্ত রয়েছে ১০টি কলেজে। গত বছর এমন কলেজ ছিল ছয়টি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗