ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত-সামাজিক দায়িত্ব পালনের আহ্বান প্রতিমন্ত্রীর

সংবাদ থেকে
ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (৩১ অক্টোবর) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য। তাই আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗