এইচএসসিতে অকৃতকার্যদের পুনরায় পরীক্ষার সুযোগ, ফল নিয়ে অসন্তুষ্ট মন্ত্রণালয়

সংবাদ থেকে
ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ৮৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এসব শিক্ষার্থীর শিক্ষাজীবনের ক্ষতি কমাতে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের শিখনঘাটতি চিহ্নিত করে তা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যাতে তাদের শিক্ষাজীবনের আরও একটি বছর নষ্ট না হয়। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗