6 November 2026, 00:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাপ্তাহিক দরপতনের শীর্ষে মীর আখতার

Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষস্থান দখল করেছে মীর আখতার হোসেন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে প্রতিটি শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২৫ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩০ টাকা ৯০ পয়সা

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল। কোম্পানিটির শেয়ারদর ১৪ দশমিক ৮৬ শতাংশ কমে ৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। ১৪ দশমিক ৬২ শতাংশ দরপতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএসএন লিমিটেড। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪০ টাকা ৩০ পয়সা।

এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে—বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সিঙ্গার বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন ডাইং, কে অ্যান্ড কিউ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দেশবন্ধু পলিমার।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending