চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২,৯২৯ শিক্ষার্থী

সংবাদ থেকে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫২ দশমিক ৭ শতাংশ এবং সর্বমোট ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে; যেখানে ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ, সেখানে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ।
বোর্ডের আওতাধীন ২৮৩টি কলেজের বিপরীতে ১১৪টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছিল। পরীক্ষায় অংশ নেয় ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ৫০ হাজার ১৬৬ জন উত্তীর্ণ হতে সক্ষম হয়।
এছাড়া পরীক্ষার সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় এবং ৩ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗