ইন্টেলের শেয়ারে এমন পতন ৫০ বছরেও দেখেনি বাজার

সংবাদ থেকে
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের শেয়ারে বড় ধরনের ধস নেমেছে। শুক্রবার (৩০ অক্টোবর) কোম্পানিটির শেয়ারের দাম এক দিনেই প্রায় ২৯ শতাংশ কমেছে। ১৯৭০-এর দশকের পর এটিই প্রতিষ্ঠানটির শেয়ারে সবচেয়ে বড় এক দিনের পতন। এতে ইন্টেলের ১০ শতাংশ মালিকানার অংশীদার যুক্তরাষ্ট্র সরকারের বিনিয়োগমূল্য কমেছে প্রায় ১২ বিলিয়ন ডলার।
তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের পর আগামী প্রান্তিকের জন্য প্রত্যাশার চেয়ে দুর্বল পূর্বাভাস দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। ব্যক্তিগত কম্পিউটারের বাজারে দুর্বল চাহিদা এবং ইসরায়েলের একটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার প্রভাবও কোম্পানিটির ব্যবসায় পড়েছে।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে ইন্টেলের ১০ শতাংশ মালিকানা নেয় যুক্তরাষ্ট্র সরকার। তবে শেয়ারের দাম কমলেও বিনিয়োগটি এখনো লাভজনক অবস্থায় রয়েছে। শুক্রবারের দরপতনে সরকারের হাতে থাকা শেয়ারের বাজারমূল্য প্রায় ১২ বিলিয়ন ডলার কমে গেছে। একই দিনে ইন্টেলে ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ থাকা এনভিডিয়ার শেয়ারমূল্যও প্রায় ৬ বিলিয়ন ডলার কমেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


