প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া, সম্পাদক নজরুল
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
ব্যাংকগুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের নজরুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু তাদের নাম ঘোষণা করেন। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗