7 November 2026, 00:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?

Source: Suprobhat Bangladesh / Health

সংবাদ থেকে

সকালে ঘুম থেকে উঠে কার্টুন দেখা, অনলাইন ক্লাস কিংবা অবসরে মোবাইলে গেম খেলা, শিশুদের দৈনন্দিন জীবনে এখন ডিজিটাল পর্দার উপস্থিতি স্বাভাবিক। প্রযুক্তির ব্যবহার পড়াশোনা ও বিনোদনের নতুন সুযোগ তৈরি করলেও দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকায় শিশুদের চোখের ওপর বাড়তি চাপ পড়ছে।

তবে বিষয়টি শুধু চোখের ক্লান্তিতে সীমাবদ্ধ নয়। অনেক শিশুর আগে থেকে থাকা দৃষ্টিশক্তির সমস্যাও অজান্তে থেকে যাচ্ছে, যার প্রভাব পড়তে পারে পড়াশোনায়।

শিশুরা সাধারণত চোখের সমস্যার কথা ঠিকভাবে বোঝাতে পারে না। কেউ বই পড়ার সময় বারবার চোখ ঘষে, কেউ শ্রেণিকক্ষের বোর্ডের লেখা দেখতে না পেরে সহপাঠীর খাতা দেখে লেখে। অভিভাবকেরা অনেক সময় এসব আচরণকে অমনোযোগিতা বা পড়াশোনায় অনীহা মনে করেন। অথচ এর পেছনে থাকতে পারে দৃষ্টিশক্তির সমস্যা।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending