টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ: পিবিআই

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মৃত্যুরহস্য উদ্ঘাটনে তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার দিন রাতে তারা দুজন মোটরসাইকেলে করে রাজধানীর উত্তরা থেকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান দীপ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান পিবিআই ঢাকা মেট্রো উত্তরের ইন্সপেক্টর সাজেদুর রহমান। দীপের দেওয়া তথ্য যাচাই করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে পিবিআই।
তিনি জানান, সেখানে কিছু সময় অবস্থানের পর তাহসিফকে খুঁজে না পেয়ে একাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরে যান দীপ। তবে টঙ্গীর ওই এলাকায় যাওয়ার পর কী ঘটেছিল, কেন তারা সেখানে গিয়েছিলেন এবং কীভাবে দুজন আলাদা হয়ে গেলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংস্থা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




