চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ জন
সূত্র: Chattogram Pratidin / শিক্ষা

সংবাদ থেকে
চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এ ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
করোনাসহ নানান কারণে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়ে আসছিল গত কয়েক বছর। ২০২০ সালে নতুন সিলেবাস ঘোষণার পর এবছর প্রথম পূর্ণ সিলেবাসে পড়ে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



