পটিয়ায় শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগ, এক বছর পর রামু থেকে গ্রেপ্তার বাবা-ছেলে
সূত্র: Chattogram Pratidin / অপরাধ

সংবাদ থেকে
চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার দুজন সম্পর্কে বাবা-ছেলে।
আসামিরা হলেন—মামলার প্রধান অভিযুক্ত আদিত্য মল্লিক (২১) এবং তার বাবা উত্তম মল্লিক (৪৫)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের অলির হাট মল্লিকপাড়া এলাকায়।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় এসআরবি-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার জেলার রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মূল প্রতিবেদন: Chattogram Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



