গণরায় বাস্তবায়ন করে মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই: শফিকুর রহমান

সংবাদ থেকে
ফরিদপুর: গণরায় বাস্তবায়ন করে দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্ণীতিবাজ, দখলবাজদের তাড়াতে হবে। সকল জিনিসপত্রের দাম জনগণের ক্রয় সীমার মধ্যে আনতে দ্রব্যমুল্যে দাম কমাতে হবে ও আইনশৃঙ্খলা অবনতিকারীদের দমন করাসহ জনগণের দাবি আদায়ে তাদের এই লংমার্চ। তাই সকলকে সঙ্গে নিয়ে মানুষের কাঙ্খিত বাংলাদেশ গড়তে চাই।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ১১-দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি চলাকালে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্তরে পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তাদের এই লংমার্চ জনগণের দাবি আদায়ের জন্য তাই দাবি আদায় করতে জনগণ কে পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ঢাকা থেকে যাত্রা শুরু করে গাড়িবহরটি মাওয়া হয়ে মাদারীপুর-শরীয়তপুরের মাঝামাঝি নাওডোবা অতিক্রম করে ভাঙ্গার গোল চত্বর পার হওয়ার পর যাত্রা বিরতি ও সংক্ষিপ্ত পথসভা করেন। সংক্ষিপ্ত পথসভা শেষে রোড লংমার্চটি খুলনার উদ্দেশে রওনা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗