পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

সংবাদ থেকে
পাবনা: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ৬ জনকেই একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে নিহতদের এক সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন করা হয়। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলের মধ্যে বজ্রপাতে তারা নিহত হন।
নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗