এইচএসসি: চট্টগ্রামে মেরন সানসহ ৩ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী
Source: Chattogram Pratidin / Education

সংবাদ থেকে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মেরন সানসহ তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। তিন প্রতিষ্ঠানে মোট ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। কলেজ তিনটি হলো—মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি কলেজ।
এর মধ্যে মেরন সান কলেজ দুজন শিক্ষার্থী, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ তিন প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗