13 November 2026, 03:45 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পায়ের ঘষায় উঠে যাচ্ছে কার্পেটিং

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্থানীয় প্রকৌশলীর উপস্থিতিতে কাজ শেষ করার মাত্র এক সপ্তাহ না যেতেই উপজেলার চিমনজোত মসজিদ থেকে শারিয়ালজোত বিওপি সড়কের কার্পেটিং পায়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক পাকাকরণের এই বেহাল দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। নামমাত্র বিটুমিন দিয়ে নিম্নমানের কাজ করায় এমনটা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

গত বুধবার ও মঙ্গলবার (২১ ও ২৭ অক্টোবর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ব শারিয়ালজোত গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিডিউল সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় প্রাক্কলিত মূল্য ৪৪ লাখ ১১ হাজার ৮৬২টাকা যার চুক্তি মূল্য ৪১ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা ব্যয়ে ৩নং তেঁতুলিয়া ইউনিয়নের চিমনজোত মসজিদ থেকে শারিয়ালজোত বিওপি পর্যন্ত রাস্তায় পূর্ব শারিয়ালজোত গ্রামের আব্দুল কাশেম এর বাড়ী থেকে নুর ইসলাম/সুরুজ আলীর বাড়ী পর্যন্ত ৪৫০ মিটার রাস্তা নির্মাণের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি পায় ওই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান উমর ফারুক ট্রেডার্স। যার স্বত্বাধিকারী হচ্ছেন জাকির হোসেনের স্ত্রী বেলি আক্তার। এরপর উমর ফারুক ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠান কাজটি পাওয়ার পর রাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল ইসলামের নিকট বিক্রি করে দেয় বলে জানা গেছে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending