দুই গ্রামের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও পুলিশসহ আহত ৩

সংবাদ থেকে
রাকিব আওয়াল পাপুল,শেরপুর: শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ব্যাঙের মোড় এলাকায় বাজারে ভ্যান গাড়িতে ঘষা লাগাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের ফলে শনিবার (৩১ অক্টোবর) ভোর ছয়টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ থাকে, যার কারণে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
স্থানীয়রা জানান- গত শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজি বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ডাকপাড়ার এক কৃষককে মারধর করেন সাতপাকিয়ার কয়েকজন ব্যক্তি। এই ঘটনার জেরে দুই গ্রামের মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ এড়াতে শুক্রবার রাতেই মাইকিং করে লোকজনকে জড়ো করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗