২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি
এদিকে, এ বছর ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে, যার সংখ্যা গত বছর ছিল ৩৪৫টি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৮১ প্রতিষ্ঠান, মাদ্রাসা বোর্ডের ৫৫ ও কারিগরি বোর্ডের ৫৭ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। সাধারণ বোর্ডের মধ্যে দিনাজপুর বোর্ডে সর্বোচ্চ ৪৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। রাজশাহী বোর্ডে ৩৯ ও ঢাকা বোর্ডে ২৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


