দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮%, জিপিএ-৫ ২৯৫৩
Source: Sarabangla / Education

সংবাদ থেকে
রংপুর: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই বড় ধরনের পতন দেখা গেছে। এবার বোর্ডটিতে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, যা গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত থেকে ৫১ হাজার ৩৯৮ জন পাস করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হয়।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗