১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাসের হার ৯৯.৯৪%

সূত্র: Dainik Jahan / শিক্ষা

সংবাদ থেকে

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এইচএসসি পরীক্ষায় এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি এ অনন্য সাফল্য দেখায়। এ বছর কলেজটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫৫১ জন পাশ করেছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী। শতকরা পাসের হার ৯৯.৯৪ শতাংশ।

​কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে মোট ১,০৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। এ ছাড়া মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ ৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

​বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সোয়াইব হোসেন ও মানবিক বিভাগের মাইমুনা আক্তারসহ শিক্ষার্থীরা জানান, কলেজের হোস্টেলে কঠোর শৃঙ্খলা, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিংয়ের ফলেই এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর