রাঙামাটিতে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩১.৯৮ শতাংশ

সংবাদ থেকে
রাঙামাটি জেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়কর চিত্র দেখা গেছে। জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৩৫৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১ হাজার ৭১৪ জন। এতে জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৫ জন।
আজ শনিবার প্রকাশিত ফলাফল তালিকা অনুযায়ী, জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই। প্রতিষ্ঠানটির ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।
অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজের ৮৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৩৮ জন। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗