8 November 2026, 17:30 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বড় সাজ্জাদের ‘নতুন সহযোগী’ গ্রেপ্তার

Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘নতুন সহযোগী’ সাব্বির হোসেন সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার সানি নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের মো. মালেকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৩৪ বছর বয়সি সানিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়ার তথ্যের ভিত্তিতে পুলিশের দাবি, কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব সানিকে দেওয়া হয়েছিল। তাকে মাসিক ৫০ হাজার টাকা বেতন দেওয়া হতো।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending